শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

আজকের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক ঘোষণা করা হয়েছিল।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬০৮ Time View

বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম শেখ মুজিবুর রহমান। ৩ মার্চ ১৯৭১ সালে তাকে ‘জাতির জনক’ ঘোষণা করা হয়। দেশের স্বাধীনতা সংগ্রামে তার অসামান্য নেতৃত্ব, দূরদর্শিতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মানে ভূষিত হন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে শেখ মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত ও ঐক্যবদ্ধ করে তোলে। সেই আহ্বানেই শুরু হয় মহান মুক্তিযুদ্ধ, যার মাধ্যমে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশ।

শুধু রাজনৈতিক নেতৃত্ব নয়, প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক রূপকার হিসেবেও তাকে বিবেচনা করা হয়। জাতির আত্মপরিচয়, ভাষা, সংস্কৃতি ও স্বাধিকার আন্দোলনে তার অবদান বাঙালির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

জনসাধারণের কাছে তিনি “বঙ্গবন্ধু”, “শেখ মুজিব” ও “শেখ সাহেব” নামেই অধিক পরিচিত ছিলেন। তার আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ করে চলেছে।

এই সময়ে বাংলাদেশের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo