মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

পটুয়াখালীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু, প্রাণ গেল অন্তত ২৯ গরুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২৭৭ Time View

মাঠে কাজ চলছিল। কেউ ভুট্টাক্ষেতে, কেউ গরু চরাতে, কেউ বা ফিরছিলেন দিনের কাজ সেরে। আকাশে তখন কালো মেঘ। আচমকা একের পর এক বজ্রপাত, আর তা‌তেই মুহূর্তের ম‌ধ্যে নি‌ভে গেল চারটি জীবন। এ ছাড়া গত দুই দিনে বজ্রপাতে অন্তত ২৯টি গরু মারা গেছে বলে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে।

 

বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে এক নারীসহ চার কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং ঘটনাস্থল ছিল খোলা মাঠ।

চার জ‌নের মৃত্যুর বিষয়‌টি পটুয়াখালী জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরী নি‌শ্চিত ক‌রে‌ছেন। তি‌নি বুধবার রাত সা‌ড়ে ১১টায় ব‌লেন, প্রত্যেক প‌রিবার‌কে সংশ্লিষ্ট নীতিমালা অনুযায়ী যথাযথ সরকারি সহায়তা দেওয়া হবে। পাশাপা‌শি ক্ষতিগ্রস্ত খামা‌রি‌দের তা‌লিকা তৈরির জন‌্য নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। খামারিদের ক্ষতিপূরণ দেওয়া হ‌বে।

 

বুধবার দুপুর ১টার দিকে কলাপাড়ার তারিকাটা গ্রামে ভুট্টাক্ষেতে কাজ করার সময় মারা যান জহির উদ্দিন (২৮)।

ঘণ্টাখানেক পর পূর্ব চাকামাইয়া গ্রামে গরু চরাতে গিয়ে প্রাণ হারান সেতারা বেগম (৫৫)। য‌দিও তার প‌রিবার দাবি ক‌রে‌ছেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হ‌য়ে তার মৃত‌্যু ঘ‌টে‌ছে।

 

একই সময়ে শান্তিপুর গ্রামে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নিহত হন খালেক হাওলাদার (৫৫)। আর সকাল ৯টার দিকে রাঙ্গাবালীর চরগঙ্গা গ্রামে গরু আনতে গিয়ে মারা যান সৌরভ মজুমদার (২২)।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম জানান, নিহতদের পরিবারের খোঁজখবর নেওয়া হয়েছে।

তবে মানুষের মৃত্যুর পাশাপাশি আরেকটি নীরব বিপর্যয় ছড়িয়ে পড়েছে মাঠে মাঠে। গত দুই দিনে বজ্রপাতে অন্তত ২৯টি গরু মারা গেছে বলে প্রাণিসম্পদ বিভাগ জানিয়েছে। তালিকায় ইতোমধ্যে ২৩ জন খামারির নাম উঠেছে, যদিও স্থানীয়দের আশঙ্কা, প্রকৃত ক্ষতি আরো বেশি।

এই গরুগুলোর অধিকাংশই ছিল আসন্ন কোরবানির হাটকে ঘিরে পরিবারের বড় ভরসা। কেউ সারা বছর লালন করেছেন, কেউ ঋণ করে কিনেছেন। খামা‌রি‌দের সব হিসেব এক মুহূর্তে ভেস্তে গেছে।

ধুলাসার ইউনিয়নের কৃষক দেলোয়ার হাওলাদার এখনও স্তব্ধ। তাঁর দুটি গর্ভবতী গরু বজ্রপাতে মারা গেছে। তি‌নি ব‌লেন, দুটো গরুই ছিল আমার ভরসা। লাখ টাকার মতো দাম হতো। এখন আমি কীভাবে দাঁড়াব?

লালুয়া, মহিপুর, বালিয়াতলী, ধুলাসার-প্রায় প্রতিটি ইউনিয়নে একই দৃশ্য। কোথাও খামারের পাশে পড়ে আছে গরুর মরদেহ, কোথাও খোলা মাঠে বজ্রপাতের কালো চিহ্ন। অনেক পরিবার একসঙ্গে একাধিক গরু হারিয়ে দিশেহারা।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তায় উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ২৩ জন খামারির ২৯টি গরুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে

, তবে তালিকা আরো বাড়তে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদ জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নগদ অর্থ, খাদ্য সহায়তা ও ঢেউটিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। দ্রুত তালিকা তৈরি করে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।

এর মধ্যেই মঙ্গলবারের কালবৈশাখী ঝড় আরেক বিপদ ডেকে আনে। পটুয়াখালী কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পেছনের গেট ভেঙে আহত হয় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অয়ন চন্দ্র সরকার (১০)।

প্রথমে তাকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। অস্ত্রোপচার সফল হয়েছে এবং চিকিৎসকেরা জানিয়েছেন, সে এখন আশঙ্কামুক্ত।

গেট ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে জেলা প্রশাসন চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। দুই কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo