মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬০১ Time View
ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর শনিবার (৩ জানুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দেন তিনি।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

চিঠিতে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের জন্য তাকে এখন জবাবদিহি করতে হবে।

তিনি আরো বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মাদুরো বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ফলে মার্কিন সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মাচাদোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা নাগরিকদের আবারও দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাচাদো দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াই প্রকৃত বিজয়ী ছিলেন এবং তিনিই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট।

তবে ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। 

নির্বাচনের পর গঞ্জালেজ দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে মাচাদো বলেন, গঞ্জালেজকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের অফিসার ও সৈনিকদের তাকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা প্রস্তুত।গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মাচাদোর এই চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা এক চূড়ান্ত সময় পার করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo