বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

রাতের মধ্যেই মাহদীকে জামিন করানো হবে : বৈছাআ’র আহ্বায়ক আরিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৯৯ Time View

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) হবিগঞ্জ জেলা আহ্বায়ক আরিফ তালুকদার বলেছেন, শনিবার (৩ জানুয়ারি) রাতের মধ্যেই মাহদী হাসানকে জামিন করানো হবে। আপনারা শান্ত থাকুন। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

পুলিশের সঙ্গে আমিসহ মাহদীকে কোর্টে নিয়ে যাচ্ছি।

রাতের ভেতর তাকে জামিন করিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ফুলের মালা নিয়ে রেডি থাকুন।
হবিগঞ্জ সদর মডেল থানা ফটকে এসব কথা বলেন তিনি। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে শায়েস্তাগঞ্জ থানায় ওসিকে প্রকাশ্যে হুমকি-ধামকি এবং ‘থানা পুড়িয়ে এসআইকে জ্বালিয়েছি’ বলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহদী হাসান। পরে ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহদীর এ বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

এ ঘটনায় মাহদী হাসানকেশনিবার দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের স্বাক্ষরিত চিঠিতে তাকে শোকজ করা হয়।

শনিবার সন্ধ্যার পর মাহদীর নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবি। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়। এর পর থেকে মাহদীর মুক্তির দাবিতে আন্দোলনে নামে বৈছাআ’র সদস্যরা।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, হবিগঞ্জ পুলিশ মাহদী হাসানকে আটক করা হয়েছে। কোনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo