সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ৪ দেশে ১১ হাজার কোটি পাচার ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কদমতলী থানা প্রেসক্লাব ঘিরে বিরোধ: কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন, বাড়ছে বিভাজনের আশঙ্কা শান্ত হচ্ছে সাগর, চার বন্দরে নামলো বিপদের লাল নিশানা দেশে দেশে আধিপত্যবাদের রোল প্লে ৩ নম্বর সংকেতে কাঁপছে সমুদ্রবন্দর, সন্ধ্যার আগেই ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির হানা আস্থাহীনতার সংকটে চারদিক ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘অ্যালার্মিং’: সংসদে প্রতিমন্ত্রী শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’ নদ-নদীর পানি বৃদ্ধিতে ৪ জেলায় বন্যার শঙ্কা

আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৪৮৮ Time View

দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব, বৌদ্ধধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্মতিথি বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ বঙ্গভবনের ক্রিডেনশিয়াল হলে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সম্মানে সংবর্ধনার আয়োজন করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম বলেন, ‘বিকাল ৪টায় সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। রাষ্ট্রপতি এ উপলক্ষে গণমাধ্যমের মাধ্যমে দেশের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্দেশে ভাষণও দেবেন।’

রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা বৌদ্ধ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঢাকা-সহ সারা দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করবেন।

বৌদ্ধ ধর্মীয় নেতারা বঙ্গভবনে রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দেবেন।

বঙ্গভবনের কর্মসূচি অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীসহ কয়েকশ মানুষ অংশ নেবেন।

ধর্মবিষয়ক উপদেষ্টা কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা দীপেন দেওয়ান, সংঘনায়ক শ্রীমৎ বনশ্রী মহাথের, আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের প্রধান পুরোহিত ধর্মপ্রিয় মহাথের, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চন্দ্র, ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়াসহ অন্যান্য বৌদ্ধ নেতা এবং বঙ্গভবনের সচিবরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এছাড়া বৌদ্ধপ্রধান দেশগুলোর রাষ্ট্রদূত, হাইকমিশনার ও বিদেশি মিশনপ্রধানরাও এ উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo