সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ৪ দেশে ১১ হাজার কোটি পাচার ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কদমতলী থানা প্রেসক্লাব ঘিরে বিরোধ: কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন, বাড়ছে বিভাজনের আশঙ্কা শান্ত হচ্ছে সাগর, চার বন্দরে নামলো বিপদের লাল নিশানা দেশে দেশে আধিপত্যবাদের রোল প্লে ৩ নম্বর সংকেতে কাঁপছে সমুদ্রবন্দর, সন্ধ্যার আগেই ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির হানা আস্থাহীনতার সংকটে চারদিক ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘অ্যালার্মিং’: সংসদে প্রতিমন্ত্রী শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’ নদ-নদীর পানি বৃদ্ধিতে ৪ জেলায় বন্যার শঙ্কা

হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ Time View

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তার (১৭) ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক সৈয়দা মিনহাজ উম মুনীরা আসামিদের উপস্থিতিতে এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

সর্বোচ্চ সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিন (৩০) এবং একই গ্রামের ইশ্বাদ উল্লার ছেলে গোলাম হোসেন (৩৫)। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কামাল উদ্দিন সেলিম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নৃশংস সেই হত্যাকাণ্ড

আদালত ও মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ ডিসেম্বর রাতে হরিনগর গ্রামের সুফি মিয়ার মেয়ে জুবা আক্তারকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে খলিল ও গোলাম হোসেন। অপরাধ ঢাকতে তারা কিশোরীর হাত-পা বেঁধে মরদেহটি কাজীর বাজার-মার্কুলি সড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনার পরদিন নিহত জুবার বাবা সুফি মিয়া বাদী হয়ে খলিল ও গোলাম হোসেনকে আসামি করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

১৪ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায়

মামলা দায়েরের পর পুলিশ দীর্ঘ ও নিখুঁত তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ মোট ১৪ জন সাক্ষীর সাক্ষ্য ও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আদালতে উপস্থাপন করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ বিশ্লেষণ শেষে বিজ্ঞ বিচারক দুই আসামির বিরুদ্ধে অপরাধের সত্যতা পাওয়ায় আজ এই চূড়ান্ত রায় প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo