বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর মোস্তাকুর রহমানের যোগদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৭ Time View

বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে আসেন। এসময় ডেপুটি গভর্নরসহ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা তাকে গ্রহণ করেন।

ভেতরে প্রবেশের আগে গভর্নর সাংবাদিকদের বলেন, এসেছি, কাজ শুরু করি।তারপর কথা বলা যাবে।জানা গেছে, নতুন গভর্নর আজ দিনের প্রথম ভাগে ডেপুটি গভর্নর, বিএফআইইউ প্রধান ও প্রধান অথনীতিবিদের সঙ্গে বৈঠক করবেন। এরপর নির্বাহী পরিচালকদের সঙ্গে বৈঠক করবেন। পরবর্তী সময় দুপুর দেড়টায় তিনি সচিবালয়ে যাবেন।

গতকাল বুধবার আহসান এইচ মনসুরকে সরিয়ে নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। চার বছরের জন্য তিনি নিয়োগ পান। কেন্দ্রীয় ব্যাংকে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর নিয়োগ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে যোগ দিয়েছেন মোস্তাকুর রহমান।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ অনুযায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo