রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ৪ দেশে ১১ হাজার কোটি পাচার ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ: আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কদমতলী থানা প্রেসক্লাব ঘিরে বিরোধ: কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন, বাড়ছে বিভাজনের আশঙ্কা শান্ত হচ্ছে সাগর, চার বন্দরে নামলো বিপদের লাল নিশানা দেশে দেশে আধিপত্যবাদের রোল প্লে ৩ নম্বর সংকেতে কাঁপছে সমুদ্রবন্দর, সন্ধ্যার আগেই ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির হানা আস্থাহীনতার সংকটে চারদিক ৫ বিভাগে ডেঙ্গু পরিস্থিতি ‘অ্যালার্মিং’: সংসদে প্রতিমন্ত্রী শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না’ নদ-নদীর পানি বৃদ্ধিতে ৪ জেলায় বন্যার শঙ্কা

নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬৭৪ Time View

নুরুল আলম সজিব: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) বিকেলে ৪টায় জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা এবং ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিল এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বীর মুক্তিযোদ্ধা, কবি ও লেখক, বুদ্ধিজীবীগন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক তথা সংবাদ কর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সৈয়দ দিদার বখত, তিনি তার বক্তব্যে বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন ধরণের অসঙ্গতি তুলে ধরেন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন যুবরাজ খান চেয়ারম্যান, নিরাপদ চিকিৎসা চাই।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সাধারণ সম্পাদক ডঃ মিজানুর রহমান এবং বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একাত্তর পার্টি’র সাধারণ সম্পাদক ও পত্রিকার সম্পাদক এ কে এম নাজিম হোসেন। তিনি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় স্বাধীন গণমাধ্যমের বিকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাংবাদিকতার নীতিমালা অনুসরণের ওপর জোর দেন।এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এ এইচ এম মওদুদ এলাহী ডিরেক্টর ডরিয়েন গ্রুপ।

নিউজ ফেয়ার গ্রুপের সম্পাদক তালুকদার আবুল কালাম আজাদ ( টি এ কে আজাদ) এর সভাপতিত্বে

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জিন্নাতুল ইসলাম জিন্নাহ এবং হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সী সভাপতি, শরীয়তপুর জেলা জাতীয় শ্রমিক দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo