মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নির্ধারিত সময়ে ব্যয়ের হিসাব দেয়নি বিএনপি-এনসিপিসহ ২৫ দল নিউজ ফেয়ার ও স্বকালচিত্র পত্রিকা কর্তৃক দেশের কল্যাণে মিডিয়ার ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব জিয়াউর রহমানের শ্রমনীতি শ্রম কল্যাণের ভিত মজবুত করেছে : রাষ্ট্রপতি ইরান বিষয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন সামরিক বাহিনী ১৭ জেলার জন্য আবহাওয়ার সকর্তবার্তা, কালবৈশাখীর শঙ্কা আজ বৌদ্ধ নেতাদের সংবর্ধনা দেবেন রাষ্ট্রপতি স্পিকারের সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হরমুজে প্রতিবন্ধকতা বিশ্ব অর্থনীতিকে ‘শ্বাসরুদ্ধ’ করছে : জাতিসংঘের মহাসচিব রাশিয়াকে শায়েস্তা করতে ইসরায়েলের দ্বারস্থ ইউক্রেন

ট্রেনের ভাড়া বাড়ল, কোন রুটে কত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯১ Time View

পূর্বাঞ্চলের আওতাধীন ট্রেনের ভাড়া বাড়ানো হয়েছে। আগামী ২০ ডিসেম্বর থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (সিনিয়র তথ্য অফিসার) রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের আওতাধীন বিভিন্ন ব্রিজে যাত্রীবাহী ট্রেন চলাচলের ক্ষেত্রে অভিন্ন সামঞ্জস্যপূর্ণ পয়েন্ট চার্জ আরোপ করার ফলে বিভিন্ন রুটে যাত্রী প্রতি ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৮১ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৪০৫ টাকা, বেড়ে হয়েছে ৪৫০ টাকা। প্রথম সিট ৬২১ টাকা থেকে বেড়ে ৬৮৫ টাকা, এসি চেয়ার ৭৭৭ টাকা থেকে বেড়ে ৮৫৭ টাকা, এসি সিট ৯৩২ টাকা থেকে বেড়ে ১০৩০ টাকা, এসি বার্থ ১৪৪৮ টাকা থেকে বেড়ে ১৫৯১ টাকা করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম-ঢাকা (নন স্টপ ট্রেন, ৭০১/৭০২,৭৮৭/৭৮৮)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩৪৬ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৮১ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৪৫০ টাকা, বেড়ে হয়েছে ৪৯৫ টাকা। এসি চেয়ার ৮৫৫ টাকা থেকে বেড়ে ৯৪৩ টাকা, এসি সিট ১০২৫ টাকা থেকে বেড়ে ১১৩৩ টাকা হয়েছে।

কক্সবাজার-ঢাকা-কক্সবাজার (নন স্টপ ট্রেন, ৮১৩/৮১৪,৮১৫/৮১৬)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৫৩৫ কিলোমিটার, নতুন দূরত্ব ৫৮৩ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৬৯৫ টাকা, বেড়ে হয়েছে ৭৫৪ টাকা। এসি চেয়ার ১৩২৫ টাকা থেকে বেড়ে ১৪৪৩ টাকা, এসি সিট ১৫৯০ টাকা থেকে বেড়ে ১৭২৮ টাকা, এসি বার্থ ২৪৩০ টাকা থেকে বেড়ে ২৬৪৪ টাকা করা হয়েছে।

ঢাকা-সিলেট-ঢাকা (বিরতিযুক্ত আন্তঃনগর ট্রেন)

এই রুট এর আগের দূরত্ব ছিল ৩১৯ কিলোমিটার, নতুন দূরত্ব ৩৫০ কিলোমিটার। এই রুটের ট্রেনে শোভন চেয়ারে আগের ভাড়া ছিল ৩৭৫ টাকা, বেড়ে হয়েছে ৪১০ টাকা। প্রথম সিট ৫৭৫ টাকা থেকে বেড়ে ৬৩৩ টাকা, এসি চেয়ার ৭১৯ টাকা থেকে বেড়ে ৭৮৮ টাকা, এসি সিট ৮৬৩ টাকা থেকে বেড়ে ৯৪৩ টাকা, এসি বার্থ ১৩৩৮ টাকা থেকে বেড়ে ১৪৬৫ টাকা করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটে পয়েন্ট চার্জ আরোপের ফলে বর্ধিত ভাড়া ইতঃপূর্বে কার্যকর করা হয়েছে। পূর্বাঞ্চলে পয়েন্ট চার্জ আরোপের মাধ্যমে ভাড়া সমন্বয় করা হলে পূর্ব ও পশ্চিম অঞ্চলের বিদ্যমান ভাড়ার সামঞ্জস্য প্রতিষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© 2026 All rights reserved © eisomoyebangladesh
কারিগরি সহযোগিতায়: Bangla Webs
ThemesBazar-Jowfhowo